শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

মৌলভীবাজার সংবাদদাতা: / ৩১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

গত ২৬জুন তারিখে রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা এবং শারীরিক আঘাত করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানিয়েছেন, রাত ৯টার দিকে মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গল ফেরার পথে ৮-৯জন সন্ত্রাসী দুটি মাইক্রোবাস ব্যবহার করে তার গাড়ি আটকে দেয়। সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামায়।

এসময় এক সন্ত্রাসী হাতে ছুরি নিয়ে তার বাঁহাতে আঘাত করে। তিনি সন্ত্রাসীদের মধ্যে আওয়ামী লীগের শ্রীমঙ্গল শাখার সভাপতি শংকর কুমার সাহাকে সনাক্ত করতে পেরেছেন। তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয় এবং পুলিশের রাত্রিকালীন টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাতেই ভুক্তভোগীকে মৌলভীবাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় এবং তিনি ২৮জুন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

এব্যাপারে তিনি শ্রীমঙ্গল থানায় শংকর কুমার সাহাকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...