শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

কক্সবাজারে গুলি ছুড়ে গরু লুট

অনলাইন ডেস্ক / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওতে আবারও গুলি ছুড়ে গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়ালঘরে হানা দেয় এবং গরু লুট করতে শুরু করে। তখন ঘরের ভেতর থেকে তার ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। পরে ভীতি সৃষ্টি করতে ১০-১৫ মিনিট টানা গুলি ছুড়ে তারা দুটি গরু নিয়ে মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলও ছিল। লুট হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।

নুরুল আলম বলেন, থানা থেকে আমাদের এলাকায় পৌঁছাতে ১০-১৫ মিনিট লাগে, কিন্তু ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ আসে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, গুলি করে গোয়ালঘর থেকে গরু লুটের খবর পেয়ে পুলিশ একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় মিয়ানমার থেকে চোরাই গরু পাচার হয়। তাদের সন্দেহ, একই চক্র নুরুল আলমের পালিত গরুগুলো লুট করে থাকতে পারে।

প্রসঙ্গত, কিছুদিন আগে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের গরুচোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করেন। এর কয়েক দিন পর, গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের পেকুয়া-বরইতলী সড়কের পূর্ব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকায় গুলি ছুড়ে ওই পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তিনটি গরু লুট করা হয়।


আরো সংবাদ পড়ুন...