শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ক্ষমতাসীন সিন্ডিকেটের দুর্নীতি ফাঁস করায় নির্মম হামলার শিকার ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

বিদ্যুৎ বিভাগের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে নির্মম হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী কাজী নাফীজ আলম। গতকাল (২২ ডিসেম্বর) রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে একদল অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী জানিয়েছেন, কিছুদিন আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন তিনি। বিপিডিবি-তে সরবরাহ করা ইলেকট্রো মেকানিক্যাল সামগ্রীর ১৫ কোটি টাকা বকেয়া বিল পরিশোধের বিষয়ে জানতে চাইলে তাকে ঘুষ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি ঘুষ দিতে অস্বীকার করেন এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

গতকাল রাতে হামলাকারীরা তার পথরোধ করে এবং বলেন, “তুমি কেন মিডিয়ায় কথা বলেছ?” এরপর তারা লাঠি ও বাঁশ দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কাজী নাফীজ আলমের অভিযোগ, “এই হামলা পরিকল্পিত এবং দুর্নীতিবাজ চক্রের কাজ। আমি আগেও হুমকি পেয়েছি। এখন শারীরিকভাবে হামলা করা হলো।”

তিনি বলেন, ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, “উপর থেকে নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না।” এই ঘটনার পর কাজী নাফীজ আলম এবং তার পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তিনি বলেন, “আমরা নিরাপদ নই। যদি আমি সুবিচার না পাই, তবে আমার পরিবারকেও বিপদের মুখে পড়তে হবে।”

স্থানীয় থানায় এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বিশেষকদের মতে, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মূল্য দিতে হচ্ছে নিরপরাধ নাগরিকদের।


আরো সংবাদ পড়ুন...