শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

জার্মান ভিসা আবেদনকারীদের সতর্কবার্তা দূতাবাসের

অনলাইন ডেস্ক / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ভিসা আবেদনকারীদেরকে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। একইসঙ্গে ভিসা প্রক্রিয়ায় এজেন্ট দাবি করা প্রতারকদের সম্পর্কে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক সতর্কবার্তায় এই তথ্য জানায় দূতাবাস।

জার্মান দূতাবাস জানায়, এজেন্ট ছাড়াই একজন ভিসা আবেদনকারী নিজ উদ্যোগে ভিসার জন্য আবেদন করতে পারেন। দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয়। এজেন্ট ব্যবহার করা বৈধ হলেও, এটির প্রয়োজন নেই- আপনি নিজেই আবেদন করতে পারেন।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়,‘সঠিক এবং আপ-টু-ডেট তথ্যের জন্য, সর্বদা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট দেখুন।’

দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, ‘উচ্চ ফি’র বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস করবেন না। জাল বা প্রতারণামূলক নথি জমা দেওয়ার ফলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং আপনার তথ্য আমাদের সিস্টেমে রেকর্ড করা হবে।’


আরো সংবাদ পড়ুন...