শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

জোরপূর্বক বাড়ি দখল ও হামলা: আবারও অভিযোগের তীর ইসমাইল আলীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

জৈন্তাপুরে জোরপূর্বক বাড়ি দখল ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ইসমাইল আলীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত ২৯ মে ২০২৪ তারিখে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীর ভাই ইসমাইল আলীর নেতৃত্বে একদল ব্যক্তি কানাডা প্রবাসী মাহবুব আহমদ কয়েসের বাড়ি দখল করেন।

অভিযোগে জানা যায়, ইসমাইল আলী ও তার সহযোগী ইমাম উদ্দিনসহ কয়েকজন মিলে জোরপূর্বক বাড়িটিতে প্রবেশ করে দখল নেন। এ সময় বাড়িটি তালাবদ্ধ ছিল বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েসের চাচা মোঃ কামাল উদ্দিন বাড়ি দখলের প্রতিবাদ করলে ইসমাইল আলী ও ইমাম উদ্দিনের নেতৃত্বাধীন দল তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ কার্যকরভাবে বাধা দিতে সাহস পাননি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...