শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন সেই মেঘনা আলম

অনলাইন ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন সংসদ নির্বাচঅনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন আলোচিত মডেল মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে”, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে।

কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান, এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ (the real deal), যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।

তিনি বলেন, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

তিনি বলেন, এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এছাড়াও বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে মেঘনা আলম বলেন, এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...