শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

রিপোর্টারের নাম: / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: বরিশালের গৌরনদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন চাপরাশির (৩৮) সাথে প্রতিপক্ষ বাটাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টায় নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে আল আমিন চাপরাশি ও তার সমর্থকের উপর হামলা চালিয়ে আহত করে রাজিব হাওলাদারের লোকজন ।

বাটাজোর ইউনিয়ন বিএনপি নেতা,আল আমিন চাপরাশি বলেন, রাজীব হাওলাদার এর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। উক্ত হামলার ঘটনায় আলাউদ্দিন সরদার, বাবুল সরদার, লিটন সরদার ও জয় সরকার আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি । অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


আরো সংবাদ পড়ুন...