শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা ৯ বা ১০ ডিসেম্বর: তৌহিদ

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ৯ বা ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা সুসম্পর্ক চাই। তবে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এফওসি-র জন্য ১০ ডিসেম্বর নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।’

ঢাকায় অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আলোচনায় বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলোসহ দ্বিপাক্ষিক ইস্যু থাকবে বলে আশা করা হচ্ছে।

গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হচ্ছে তাকে।

পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত ২১ নভেম্বর জানান, আসন্ন আলোচনার প্রস্তুতি সমন্বয়ের জন্য ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...