শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক উজ্জল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার উজ্জল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার পুত্র।

শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উজ্জল মিয়ার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর গ্রেপ্তারকৃত উজ্জল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১২ টার দিকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক উজ্জল মিয়াকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।


আরো সংবাদ পড়ুন...