শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ডেস্ক রিপোর্ট / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সাবেক সংসদসদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য এই আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন।

এদিন সকালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আবেদন করেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
আদালত প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আগামী ৭ এপ্রিল তাদের হাজির করার দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট সূত্র ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শেখ মামুন খালেদকে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে আটক করে ডিবি পুলিশ। পরে জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

অন্যদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ফেনী-৩ আসনের সাবেক এই সংসদসদস্যের বিরুদ্ধে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর সময়ের একজন অত্যন্ত আলোচিত ও প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন। অন্যদিকে মামুন খালেদ ডিজিএফআই-এর শীর্ষ পদে থাকাকালীন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা সময়ে বিতর্ক ও আলোচনা হয়েছে।

জুলাই বিপ্লব পরবর্তী বিচার প্রক্রিয়ায় এই দুই হাই-প্রোফাইল সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে উপস্থিতি আইনি ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।


আরো সংবাদ পড়ুন...