শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শৈত্যপ্রবাহ , শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭ ডিগ্রি

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মাঝারি শৈত্যপ্রবাহে মৌলভীবাজারজুড়ে । বেড়েছে শীতের তীব্রতা । ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ততায় জনজীবন।

আজ মৌলভিবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ঠান্ডার মধ্যে চা পাতা তুলতে গিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে। তবুও শীত উপেক্ষা করেই কাজে যোগ দিতে হচ্ছে চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষদের। আর কুয়াশার কারণে যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে।সকালে কুয়াশার মধ্যে হাতে পলিথিন মুড়িয়ে পাতা তুলতে দেখা গেছে চা শ্রমিকদের।

শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের শ্রমিক বাসন্তী রবি দাস বলেন, “এই ঠান্ডার মধ্যে চা পাতা তুলতে গিয়ে হাত বরফ হয়ে গেছে। তবুও পাতা তুলতে হবে, না হলে মিলবে না হাজরি (মজুরি)।”

চা বাগান এলাকায় গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন শ্রমিকরা। পোষা প্রাণীদের কাপড় দিয়ে ঢেকে শীত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন তারা। কুয়াশার কারণে দিনের বেলা গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।

শ্রীমঙ্গল টুরিস্ট জিপের্চে এক চালক বলেন, “কুয়াশার মধ্যেই পর্যটকদের নিয়ে বের হতে হচ্ছে। তবে পর্যটকরা শীত কষ্ট পাচ্ছেন না বরং তারা উপভোগই করছেন।”

এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...