শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা: আশা থেকে অব্যাহত অনিশ্চয়তা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের সুনামগঞ্জ-২: ভোটের মাঠে এখনও প্রাসঙ্গিক সুরঞ্জিত
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সালিশ-বিচার না মেনে সংঘর্ষে জড়াল দুইপক্ষ, আহত অর্ধশতাধিক

রিপোর্টারের নাম: / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি ও মাজার নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এ ঘটনায় জের ধরে সোমবার রাত থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশ-বিচারের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক গুরুতর আহত অবস্থায় নারীসহ ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আরো সংবাদ পড়ুন...