শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সিলেটে পর্দার নিচ থেকে যা উদ্ধার করলো পুলিশ, আ-ট-ক ৩

অনলাইন ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও তিনজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে থানা এলাকার মইয়ারচর সাকিনের এক পরিত্যক্ত স্থানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রিমন আহমদ (১৮), জফুর আলী (৪৫) ও মো. রুহল আমিন (৫২)।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল মইয়ারচর সাকিনস্থ জনৈক মো: মসরব আলী এর পরিত্যক্ত জায়গার সামনে অভিযান পরিচালনা করে পাকা রাস্তার উপর পর্দা দিয়ে ঢেকে রাখা ভারতীয় পেঁয়াজ ভর্তি দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থামান। এসময় এসব গাড়ি থেকে ২০ বস্তা ভারতীয় অবৈধ মোট ৯০০ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয় এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা (যার ইঞ্জিন নং-WHK-11110, চেসিস নং-HWK12176 ও ইঞ্জিন নং-AFZWDM64875, চেসিস নং-MD2A44A79WM18891) দুটি আটক করা হয়। উদ্ধার পেঁয়াজের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং ১০, তারিখ ১৪/১১/২০২৫, ধারা 25B(1)(b)/25D, The Special Power Act 1974–এ মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...