শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান, ৪ জনকে জরিমানা

রিপোর্টারের নাম: / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার ব্যক্তিকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযান সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে পৌরসভার কাচারী সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ ধারায় রবিউল (৩০), মো. সেলিম (৩৫), মো. সিরাজুল ইসলাম (৬০) প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। একই সাথে রাস্তার দুপাশের সড়ক দখল থেকে বিরত থাকতে এবং আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়।

অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

গত রবিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাচারী সড়কের আমির এরশাদ প্লাজা মার্কেটের সামনে সরকারি রাস্তার উপর বেআইনিভাবে বালু রেখে যান চলাচলের রাস্তা অবরোধের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় হাটহাজারী পৌরসভা এলাকার মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “হাটহাজারী পৌরসভার যানজট নিরসনে এবং জনদূর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা যানজট নিরসনে দেওয়া নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”


আরো সংবাদ পড়ুন...