শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, আটক ৩

রিপোর্টারের নাম: / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় অন্তত তিনজনকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের বারাসাত স্টেশন সংলগ্ন এলাকার সড়কে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তা পা দিয়ে মাড়ানোর অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের তিন সদস্য হলো – আর্য্য দাস, সুবীর দাস, রিপন চ্যাটার্জি।

দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, জাতীয় মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সম্পর্কিত। যখন কোনো একটি দেশে অন্য দেশের জাতীয় পতাকার অবমাননা হয়, এটি কেবল সেই দেশের জন্য নয়, বরং দুই দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি দু’দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বিরুদ্ধে কাজ করতে পারে।

জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব, সম্মান ও গৌরবের উজ্জ্বলতম প্রতীক। এর অবমাননা শুধু একটি দেশ বা তার সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশটির নাগরিকদের আবেগ ও মর্যাদার ওপর চূড়ান্ত আঘাত হিসেবে বিবেচিত হয়।

এদিকে জাতীয় পতাকার অবমাননা এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। জাতীয় পতাকার অবমাননার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণমাধ্যমে নেতিবাচক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, যা দুই দেশের মর্যাদা ক্ষুণ্ন করবে।


আরো সংবাদ পড়ুন...