শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মাদারীপুরে এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন।

thumbnail_Madaripur_16-10-25_(Dudak_Case_Darga_Sorif)_Pic_(6)

মামলার এজাহারে বলা হয়, মাদারীপুর পৌর এলাকার হজরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার এতিমদের কল্যাণ ও প্রতিষ্ঠানের উন্নয়নের গত ৪ বছরে বিভিন্ন খাদে এক কোটি এক লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হজরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। প্রধান কার্যালয়ে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে কয়েক দফা তদন্ত করে দুদক। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

thumbnail_Madaripur_16-10-25_(Dudak_Case_Darga_Sorif)_Pic_(2)
thumbnail_Madaripur_16-10-25_(Dudak_Case_Darga_Sorif)_Pic_(4)

দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, এতিমদের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কেউ করতে সাহস না পায়।


আরো সংবাদ পড়ুন...