শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

এবার সিলেটের ব্যবসায়ীদের কঠোর হুঁ শি য়া রি দিলেন ডিসি সারোয়ার

অনলাইন ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

অবৈধ যানবাহন চালকদের পর ফুটপাত ও রাজপথ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।

এবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ব্যবসায়ীদের। তবে সবাইকে নয়। যারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা বা ফুটপাত দখল করবেন তাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সিলেট মহানগরীর হকার সমস্যা যেমন অনেক পুরানো, তেমনি ছোটো ব্যবসায়ী বা দোকানদাররা অনেক সময় নিজের প্রতিষ্টানের সামনে পণ্যের পসরা সাজিয়ে বসেন। অবস্থা এমন হয় যে, পথচারিরা চলাচল করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হন।

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এই ব্যবসায়ীদের বিরুদ্ধেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পরিস্কার বলেন, সিলেটের হকাররা আমাদের নির্দেশনা মেনে নিয়েছেন। আজ তারা আর রাজপথে বা কোথাও বসেন নি। এখন দোকান মালিকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। তারা নিজেদের দোকানের সামনের ফুটপাতে পসরা সাজাতে পারবেন না।

তিনি বলেন, নিজের পণ্য নিজের দোকানের ভেতরেই রাখতে হবে। কিছুতেই বাইরে বা ফুটপাতে পসরা সাজানো যাবেনা। সেটা করলে অবশ্যই আনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যদি কোনো ভাসমান ব্যবসায়ী বা হকারকে নিজের দোকানের সামনে ব্যবসার জন্য বসতে দেন বা বসিয়ে নিজে ব্যবসা করেন তাহলেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আধ্যাত্মিক এই পূণ্যভূমি আমাদের সকলের। আমরা একটা সুন্দর এবং সবার জন্য বাসযোগ্য নগরী হিসাবে সিলেটকে দেখতে চাই।

এ কাজে সবার আন্তরিক সহযোগীতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...