শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ কোটি টাকা দিতে হবে: মাহবুব কবির

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে এক কোটি টাকা প্রদানের দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ দাবি জানান তিনি।

এর আগে বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল সেবা চালু সংক্রান্ত একটি পোস্ট প্রদান করে, সেই পোস্টের কমেন্টে মাহবুব কবির মিলন এই মন্তব্য করেন।

মাহবুব কবির মিলন লিখেছেন, নিহতের পরিবারকে দিতে হবে ১ কোটি টাকা। এই টাকা দেবে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান এবং অবহেলা ও ভাগ খাওয়া সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন: মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা: ফাওজুল কবির
তিনি বলেন, যারা এই প্যাড রিসিভ করে চালিয়ে দিয়েছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...