শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

হত্যার পর মরদেহ গুম: জামিন মেলেনি ওসি আশরাফের

অনলাইন ডেস্ক / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জুলাই আন্দোলন ঘিরে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন দুপুরে ট্রাইব্যুনালে কেএম আশরাফের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সিফাত মাহমুদ।

আদালতে আইনজীবী সিফাত বলেন, আশরাফের স্ত্রী টিউমারে আক্রান্ত ছিলেন, যা ধীরে ধীরে ক্যানসারে রূপ নেয়। স্ত্রীকে দেখভালের মতো তেমন কেউ নেই। তাঁর দুই মেয়ে রয়েছে। তাই তাঁকে জামিন দেওয়ার আবেদন করছি।

এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর তামিম বলেন, মামলার এই পর্যায়ে কাউকে জামিন দেওয়ার সুযোগ নেই। এছাড়া শেখ হাসিনার মামলার বিচারকাজে আমরা হৃদয় হত্যাকাণ্ডের সেই নির্মম দৃশ্য তুলে ধরেছি। তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল, যা প্রসিকিউশনের পক্ষে ডুবুরি দিয়ে খুঁজেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, বর্তমানে কারাগারে রয়েছেন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন। হাজিরের নির্দেশ থাকায় চলতি বছরের ৫ মার্চ তাঁকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। কোনাবাড়িতে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য রয়েছে। এর মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।


আরো সংবাদ পড়ুন...