শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে বড়লেখা উপজেলায় ছয়জন এবং জুড়ী উপজেলায় একজন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পৃথকভাবে প্রার্থীরা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...