মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সিলেট শহরের বিশিষ্ট রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি- অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে

সিলেট প্রতিনিধি: / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪


সিলেটের পরিচিত ব্যবসায়ী এজাজ আহমেদের বিরুদ্ধে ২২ এপ্রিল ২০২৪ তারিখে একটি মামলা দায়ের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মামলাটি করেছেন আওয়ামী লীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রুমেল সিরাজ যিনি সিলেট জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর বড় ভাই। এজাজ আহমেদের পরিবার ও ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কানাডা থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এজাজ আহমেদ বলেন, মামলার অভিযোগের সঙ্গে তার কোনো বাস্তব সম্পৃক্ততা নেই এবং এটি তাকে হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি বলেন, মামলায় উল্লেখিত তারিখে তিনি কানাডাতে ছিলেন। তারপরও তার বিরুদ্ধে মামলা দায়ের করা অত্যন্ত উদ্বেগজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী। তিনি আরো বলেন, রাহেল সিরাজ এর বিরোধে মামলা করায় তার বিরুদ্ধে এই মিথ্যা পাল্টা মামলা দায়ের করা হয়েছে।

এজাজ আহমেদ এর স্ত্রী সানজিদা সুলতানা শিপা জানান, আমার স্বামীর দেশে থাকাকালীন সময় রাহেল ও তার গুণ্ডাবাহিনীর দ্বারা নানান ভাবে হেনস্থা ও নির্যাতনের শিকার হয়েছেন। পুলিশ এর কাছে সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি বলে জানান তিনি।

মামলার পর থেকে এজাজ আহমেদের পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। এ মামলায় এজাজ আহমেদের একজন আত্মীয়কেও আসামি করা হয়েছে।পরিবারের সদস্যদের মামলার ব্যাপারে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানবাধিকার সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মিথ্যা মামলার প্রবণতা আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, এজাজ ও তার পরিবার, রাহেল এবং আজাদ গ্রুপের লোকজনের দ্বারা নানান ভাবে লাঞ্চিত ও নির্যাতিত। দেশে জীবন এর নিরাপত্তা না থাকায় অনেকটা গোপনে দেশ ত্যাগ করেন এজাজ। এলাকাবাসী এই মামলায় নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত তথ্য যাচাইয়ের দাবি জানাচ্ছেন।

এ মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি রুমেল সিরাজ। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...