শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার

ডেস্ক রিপোর্ট / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

‘পুশ ইন’ ঠেকাতে সিলেটসহ দেশের সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির পাশপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সোমবার বিকালে আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়িতে উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

“বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।”

বিজিবির সঙ্গে গত বছর সমঝোতা স্মারক স্বাক্ষর করে আনসার বাহিনী। এর আওতায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়োজিত করার কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অবস্থায় সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।”


আরো সংবাদ পড়ুন...