শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিলেটে প্রবাসীর বাড়িতে গভীর রাতে সশস্ত্র হামলা: ভাঙচুর, লুটপাট ও আহত -১

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সিলেট নগরীর শাহপরান এলাকায় এক প্রবাসি ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) রাতে সংঘটিত এই হামলায় বাড়িটিতে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং এক গৃহবধূকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীর ভাই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল মব সৃষ্টি করে শাহপরান এলাকার প্রবাসী শরীফুল ইসলামের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

ঘটনার সময় ব্যবসায়ী শরীফুল ইসলাম দেশের বাইরে অবস্থান করছিলেন। তাকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা তাঁর স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শরীফুল ইসলামের ভাই এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। তাঁর বাম পায়ে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কানাডা থেকে শরিফুল ইসলাম জানান, সিলেট শহরের প্রভাবশালী নেতা সাব্বির আহমেদ ও তার লোকজন এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। দেশে থাকাকালীন সময় তিনি সাব্বির আহমেদ ও তার গুণ্ডাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করে বলে বলেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভাবেই তাকে ও তার পরিবারকে সাহায্য করেনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই শাহপরান থানায় খবর দেওয়া হলেও পুলিশ সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে শাহপরান থানার দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গভীর রাতে এমন ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।


আরো সংবাদ পড়ুন...