রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন এই জুট গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।