শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কূটনৈতিক ঘাটতি প্রশ্নে যা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’

ডেস্ক রিপোর্ট / ৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটির ওপর যৌন নির্যাতনের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

জানা যায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে চড় দেওয়া ওই যুবকের নাম শাহজালাল রুমি। থাপ্পড় দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে অনেকে যেমন রুমির সাহসী ভূমিকা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রশংসা করছেন, বিপরীতৈ কেউ কেউ এই আচরণকে মব আখ্যা দিয়ে সমালোচনাও করছেন। এই গোষ্ঠির কেউ কেউ রুমিকে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন ফেসবুকে।

এমন প্রেক্ষাপটে শুক্রবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন আলোচিত শাহজালাল রুমি।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে দেওয়া সেই পোস্টে শাহজালাল রুমি লিখেছেন- ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না।। মনে রেখো, আমি বাংলাদেশ।’

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) ঘটনাটি টঙ্গীর আউচপড়া এলাকায় অবস্থিত ‘করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মুসলেউদ্দিন, যিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে দায়িত্বরত ছিলেন।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছিল প্রধান ঘটনার তিন দিন আগে। এরপর থেকে শিশুটি ভয়ে মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবার কারণ জানতে চাইলে শুরুতে সে কিছু বলতে সাহস পায়নি, কারণ ওই শিক্ষক ঘটনা জানাজানি করলে তাকে মারধরের হুমকি দিয়েছিলেন। পরবর্তীকালে মা-বাবার নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।

শিশুটির মাধ্যমে বিষয়টি জানার পর তার পরিবার বুধবার (২১ অক্টোবর) দুপুরে সরাসরি মাদ্রাসায় গিয়ে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন।

শিক্ষকের স্বীকারোক্তির পর ক্ষুব্ধ হয়ে শাহজালাল রুমি তাকে থাপ্পড় মারেন। সেই দৃশ্যসংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...