শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায়;কলেজ ছাত্র নিহত-২, আহত-২

রিপোর্টারের নাম: / ৪৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো ২ জনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে এক শিশু সিটকে পড়ে। এসময় শিশুকে রক্ষা করতে গিয়ে অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন- আব্দুল্লাহ আল সায়েম (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল সায়েমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৮) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা দুইজনই কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আহমেদ জানান যে, আমাদের কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসেছি হাসপাতালে তাদের খুজখবর নিতে। আমরা চাচ্ছি পোসমাডাম ছাড়া লাশ নিতে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন যে, ‌‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি সংগ্রহ।


আরো সংবাদ পড়ুন...