শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বানর উদ্বার 

রিপোর্টারের নাম: / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়া থেকে একটি দলছুট বানর উদ্বার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন যৌথ অভিযান করে প্রাণীটিকে উদ্বার করে। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায় তারা।

রামনগরের বাসিন্দা শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন মাস ধরে বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতংকে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে প্রাণীটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছে। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিবো।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধ্যানে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে করছি।


আরো সংবাদ পড়ুন...