শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

এবার টিভিতে ‘কাজলরেখা’ 

অনলাইন ডেস্ক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’মুক্তি পেয়েছে গেল বছর। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে।

প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোনো টেলিভিশনের পর্দায় এখনও দেখা যায়নি ‘কাজলরেখা’।

দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কতৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোনো একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

উল্লেখ্য, বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সূচ রাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কঙ্কণ দাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...