শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: রাষ্ট্রীয় ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ যুব ইউনিয়নের ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

ডেস্ক রিপোর্ট / ৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসা চুমু ও থাপ্পরকাণ্ডে ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ।

রোববার (২৫ অক্টোবর) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে, ঘটনায় জড়িত ওই মাদ্রাসা শিক্ষককে শাস্তি দেওয়া হোক।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়লে গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।

আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন, তাদের সঙ্গে থাকব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তিনি এক শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেন।

বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পর গত শনিবার বিকেলে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘টঙ্গীর যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় শুধু একজন শিক্ষককে মারধর করা হয়নি। দারোয়ানসহ আরো অনেককে মারধর করা হয়েছে, মাদরাসা ভাঙচুর করা হয়েছে। দোষ প্রমাণ হলে তাঁকে (চুমুকাণ্ডে গ্রেপ্তার শিক্ষক) শাস্তি দেওয়া হোক।

তবে একটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হবে, কয়েকজনকে মারধর করা হবে, এটার পক্ষে ছিলাম না। তাই উত্তেজিত হয়ে অনেক কথা বলেছি। অতিরিক্ত কথার জন্য অনেকেই কষ্ট পেয়েছেন। সেই কথাগুলোর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।থোপ্পড়বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ
I
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসা চুমু ও থাপ্পরকাণ্ডে ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ।

রোববার (২৫ অক্টোবর) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে, ঘটনায় জড়িত ওই মাদ্রাসা শিক্ষককে শাস্তি দেওয়া হোক।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়লে গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।

আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন, তাদের সঙ্গে থাকব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তিনি এক শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেন।

বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পর গত শনিবার বিকেলে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘টঙ্গীর যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় শুধু একজন শিক্ষককে মারধর করা হয়নি। দারোয়ানসহ আরো অনেককে মারধর করা হয়েছে, মাদরাসা ভাঙচুর করা হয়েছে। দোষ প্রমাণ হলে তাঁকে (চুমুকাণ্ডে গ্রেপ্তার শিক্ষক) শাস্তি দেওয়া হোক।

তবে একটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হবে, কয়েকজনকে মারধর করা হবে, এটার পক্ষে ছিলাম না। তাই উত্তেজিত হয়ে অনেক কথা বলেছি। অতিরিক্ত কথার জন্য অনেকেই কষ্ট পেয়েছেন। সেই কথাগুলোর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


আরো সংবাদ পড়ুন...