শিরোনাম :
এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের সুনামগঞ্জ-২: ভোটের মাঠে এখনও প্রাসঙ্গিক সুরঞ্জিত বব মার্লের ফুটবলপ্রেম গোলাপগঞ্জে মিথ্যা অর্থ পাচার মামলা, পুলিশি হয়রানির অভিযোগ পরিবারের
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় বিএনপির পদক্ষেপ

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে কার্যালয়ে হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

এতে বলা হয়েছে, রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।

এই বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট; রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমের সম্পর্ক অবিচ্ছেদ্য, মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উত্তরণের সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিকের অবদানের প্রতি বিএনপি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশের সঙ্গে সঙ্গে তদন্ত ও শাস্তির ব্যপারে কোনো প্রকার বিলম্ব বা শিথিলতা প্রদর্শন না করার নিশ্চয়তা প্রদান করেছেন।

মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অপ্রীতিকর এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারণ করে আগামীকালের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে।


আরো সংবাদ পড়ুন...