শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পেলোডার চাপায় শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজারে পেলোডার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার (১২ মে) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ৩০ মিনিটের সময় ৪ নম্বর বাংলাবাজারে বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) পেলোডার দিয়ে বালু লোডিংয়ের সময় অসাবধানতাবশত ফেলুডার পরিচালনা করতে পেলোডার চাপায় ১ শ্রমিক নিহত হন।

নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া ছেলে ৪ সন্তানের জনক মো. কামাল হোসেন (৫০)। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

এলাকাবাসী আরো জানান, পেলোডারের মালিক ৪ নম্বর আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্ধা মা স্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম। পেলোডার চালাচ্ছিলেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

দূর্ঘটনার খবর জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ফেলুডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...