শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দেশজুড়ে আজ লালন উৎসব

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

প্রথমবারের মতো লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন হবে আজ শুক্রবার (১৭ অক্টোবর)।

কুষ্টিয়া ও ঢাকার আয়োজনের পাশাপাশি এবারই প্রথম দেশের ৬৪টি জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুষ্টিয়া ও ঢাকায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) থেকে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তৃতা করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এছাড়া বক্তৃতায় অংশ নেবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভাবগীতির সুর আর গানের বাণীতে মুখরিত হবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারা দেশ থেকে আগত বাউল-ফকিররা গান পরিবেশন করবেন।

১৮ ও ১৯ অক্টোবরেও সারা দেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়ার লালন মেলা প্রাঙ্গণ।

কুষ্টিয়ার পাশাপাশি শনিবার (১৮ অক্টোবর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে লালন উৎসব ও লালন মেলা। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও সংগীতদল।


আরো সংবাদ পড়ুন...