শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫

জম্মু-কাশ্মীরের এলওসি সীমান্তে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা জেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই ‘যুদ্ধ’ বিসিবি ক্রিকেটেরদারের নিরাপত্তাকে অগ্রাধীকার দেওয়ার কথা বললেও আনুষ্ঠানিকভাবে সফরটি নিয়ে হ্যা/না কিছু বলেনি।  

তবে সাম্প্রতিক নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এমন দাবি করেছে ক্রিকেট পাকিস্তান।

প্রতিবেদনে তারা দাবি করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফর নিয়ে কোনো আপত্তি বা উদ্বেগ প্রকাশ করেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুটি শহরে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে—প্রথম ম্যাচ ২৫ মে এবং দ্বিতীয়টি ২৭ মে। সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন ও ৩ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

সংযুক্ত আরব আমিরাতে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এবারের সফরে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। এ বছরের শুরুতে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে এই দায়িত্ব পান লিটন। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন ডানহাতি অফ-স্পিনার মেহেদী হাসান।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান অনুযায়ী পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া ১৯টি ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৬টিতে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

▪️ ১ম টি-টোয়েন্টি: ২৫ মে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

▪️ ২য় টি-টোয়েন্টি: ২৭ মে – ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

▪️ ৩য় টি-টোয়েন্টি: ৩০ মে – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

▪️ ৪র্থ টি-টোয়েন্টি: ১ জুন – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

▪️ ৫ম টি-টোয়েন্টি: ৩ জুন – গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর


আরো সংবাদ পড়ুন...