শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের একশত পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

ইউনিসেফ-বাংলাদেশের স্টাফ এসোসিয়েশন সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর একশত পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৪ মে ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ইউনিসেফ চট্টগ্রামের রিজিওনাল হেড মাধুরী ব্যানার্জি।

ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি ও পরশুরাম উপজেলার ১৫টি সর্বমোট ১০০টি পরিবারকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। ১০০টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে ২০ হাজার টাকা মোট ২০ লক্ষ টাকা প্রদান করা হয়।

উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে -যেসব পরিবারে গোল্ডেন সিটিজেন কার্ড (সুবর্ণ কার্ড) সহ প্রতিবন্ধী শিশু রয়েছে; যেসব পরিবারে এসএএম শিশু, চরম-দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার, বন্যার কারণে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাধান্য দেওয়া হয়েছে। যেসব পরিবারের মহিলা প্রধান এবং যারা ইতোপূর্বে সরকারি সহায়তা পাননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...