শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বন্ধ রয়েছে স্মার্টকার্ড প্রিন্টের কাজ

রিপোর্টারের নাম: / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সফটওয়্যার জটিলতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্টকার্ড প্রিন্ট করার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড প্রিন্টের কাজ বন্ধ রয়েছে। এই অবস্থার সৃষ্টি হয়েছে মূলত সফটওয়্যার জটিলতায়। এ নিয়ে ইসির দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, সফটওয়্যারে যাচাই করা যাচ্ছে না যে কোন এনআইডির স্মার্টকার্ড প্রিন্ট হয়েছে আর কোনটির প্রিন্ট হয়নি। এছাড়া অন্য জটিলতা থাকতে পারে যা কারিগরি সংশ্লিষ্ট লোক বলতে পারবে।

এদিকে ২ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭২০টি ব্ল্যাংক স্মার্টকার্ড কেনার জন্য ইসির একটি প্রতিনিধি দল ফ্রান্স সফরে গিয়েছেন।

২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার্ড সরবরাহ করে ইসি। তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়া শুরু করে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড দ্বিতীয় প্রকল্প থেকে তিন কোটির মতো কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের টাকায় কেনা যাবে ২ কোটি ৩৬ লাখ ৩৪টি কার্ড। আর বর্তমানে ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড আছে। যেগুলো কারিগরি ত্রুটির কারণে ছাপাতে পারছে না ইসি।


আরো সংবাদ পড়ুন...