শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

হারের বৃত্ত ভাঙ্গলো ম্যানসিটি

অনলাইন ডেস্ক / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অবশেষে বহুল আরাধ্য জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জিতেছে ৩-০ ব্যবধানে। ইংলিশ প্রিমিয়ারে টানা ৪ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল সিটি। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৮ ম্যাচে এটিই গার্দিওলার দলের প্রথম জয়।

বুধবার নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। কাঙ্ক্ষিত গোল পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি স্বাগতিকদের। ৮ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

দুই মাসেরও বেশি সময় পর সিটির শুরুর একাদশে সুযোগ পাওয়া কেভিন ডি-ব্রুইনা গোল করেন ৩১ মিনিটে। বেলজিয়াম সুপারস্টারের গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি। জেরেমি ডকুর পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। প্রথম গোলেও অ্যাসিস্ট ছিল ডি-ব্রুইনার।

৫৭ মিনিটে ডকু নিজেই গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ডি-বক্সের মাঝখান থেকে ডানপায়ের জোরালো শটে নটিংহ্যামের জাল কাঁপান বেলজিয়ান উইঙ্গার। তাকে অ্যাসিস্ট করেন আরলিং হালান্ড।

বহুল কাঙ্ক্ষিত জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে সিটি। ১৪ ম্যাচে আকাশী-নীলদের পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে নটিংহ্যাম।


আরো সংবাদ পড়ুন...