শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

অনলাইন ডেস্ক / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্র ও ভারত- দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারসেটি।

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এই রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে।

বৈশ্বিক অঙ্গণে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অতীতের কোনো বিষয় না, বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।’

এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।

ইরিক গারসেটি বলেন, আমরা দুই দেশই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। আমরা এই নীতির ভাগিদার।

এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। এই রাষ্ট্রদূত বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশ কিংবা যে কোনো দেশই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না। আমরা মনে করি, আমাদের একটি সুযোগ আছে।


আরো সংবাদ পড়ুন...