শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

রাকসু নির্বাচনের ফল কখন, জানাল কমিশন

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হয়েছে মন্নুজান হলের ব্যালট দিয়ে।

রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ৮.২০ মিনিটে ভোট গণনা শুরু করেছি। গণনা শেষ হতে ২টা বাজতে পারে। তবে গণনার কাজ দ্রুত শেষ করতে আমরা লোকবল বাড়িয়ে দিয়েছি। ধারাবাহিকভাবে আমাদের একটি হলের পরে আরেকটি হলের ফল গণনা করা হবে।


সরেজমিন দেখা যায়, মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ভোট বাক্স। এক-একটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে। এই পুরো প্রক্রিয়াটি মিলনায়তনের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মিলনায়তনের আসনে বসে পর্যবেক্ষণ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ একজন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট দিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...