শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: রাষ্ট্রীয় ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ যুব ইউনিয়নের ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

৬ ঘণ্টা পর শাহজালালে বিমান ওঠানামা শুরু

অনলাইন ডেস্ক / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর শুরু হলো ফ্লাইট চলাচল।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক এসএম রাগিব সামাদ।

পরিচালক বলেন, আমরা আমাদের বিমানবন্দরের কার্যক্রম রাত ৯টা থেকে শুরু করেছি এবং রাত ৯টা ৬মিনিটে একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এদিকে এই ঘটনায় সব রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সরেজমিনে দেখা যায়, বনানীর কাকলি থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয় পর্যন্ত যানজট। সড়কের যাত্রীরা হেঁটে রওনা দিয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বিদেশগামীরা। নিজের ল্যাগেজ নিয়ে বিমানবন্দরে গেলেও দুটি গেইট বন্ধ থাকায় কেউ ভেতরে যেতে পারছেন না।

যানজটে আটকে পড়া যাত্রীরা জানাচ্ছেন, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। এতে বিমানযাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বিদেশগামী আব্দুল মতিন বলেন, আজ আমার ফ্লাইট আছে। যাব দুবাই। এরই মধ্যে শুনলাম এয়ারপোর্টে নাকি আগুন লাগছে। বিমান চলাচল স্থগিত থাকলেও আমাকে বিমানবন্দরে যেতে হবে। কারণ ঢাকায় থাকার মতো কোনো জায়গা নাই।


বাইক রাইডার রাকিব জানান, এয়ারপোর্টে যাবেন, কিন্তু যানজটের কারণে যেতে পারছেন না। আটকা পড়েছেন রাস্তায়। কতোক্ষণ এই পরিস্থিতিতে থাকতে হবে, কী করবেন তিনি বুঝতে পারছেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ হাজার পুলিশ: আগুন লাগার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরার উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ডিসি।

মহিদুল ইসলাম বলেন, যারা কার্ডধারী তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের যুক্ত করা হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...