শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সবার মুখে মুখে স্লোগান ছিল, ‘লেগেছেরে লেগেছ, রক্তে আগুন লেগেছে।’

শনিবার বিকেলে মিছিলটি আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে দলকে আগলে রাখা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পাওয়া দীর্ঘ সময় মুশফিকুর রহমান দেশের বাইরে ছিলেন ও এলাকায় আসেননি বলে অভিযোগ করেন।


আরো সংবাদ পড়ুন...