শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ হয়ে ভারতে প্রবেশ, আটক তিনজনকে হস্তান্তর

অনলাইন ডেস্ক / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে মেঘালয়ে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছিলেন ৩ বাংলাদেশী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল।

ভারতে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করা ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়ণগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪-এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার ভেতরে লালগাঁও বস্তিতে প্রবেশ করেন তিন বাংলাদেশি। তাদেরকে ওই বস্তিবাসী আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে মামলা দায়ের করে তাদের সবাইকে থানায় সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...