শিরোনাম :
হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র জকিগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয় সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ নতুন দিকনির্দেশনা নাকি পুরোনো বিতর্ক: বাংলাদেশের শিক্ষা নীতির ভবিষ্যৎ কী? এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩ শিক্ষক বহিষ্কার

অনলাইন ডেস্ক / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

চার দফা দাবিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে মাদরাসা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তবে বিষয়টি আজ (বুধবার) দুপুরের পর প্রকাশ হয়েছে।

বহিষ্কৃত তিন শিক্ষক হলেন— সহকারী অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক সিবগাতুল্লাহ ও সহকারী শিক্ষক কামরুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার সকালে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, ছাত্রকল্যাণ তহবিল থেকে সহায়তা ও স্কলারশিপ চালুসহ চার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। মঙ্গলবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মাঠে বিক্ষোভ করেন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা দুপুরে মাদরাসার প্রধান ফটক ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে দেড় ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ অনুরোধ করলে তারা ক্যাম্পাসে ফিরে যান। ক্যাম্পাসে ফেরার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন কয়েকজন শিক্ষক তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন। ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এসময় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদের (টাকসুর) দায়িত্বশীলদের ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।


আরো সংবাদ পড়ুন...