শিরোনাম :
‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভিসার নামে প্রতারণা: ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম গ্রেপ্তার মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সিলেটের গার্ডেন টাওয়ার থেকে গ্রে প্তা র এনামুল- বোরহান

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেটের গার্ডেন টাওয়ার থেকে এনামুল ও বোরহান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

তাদের হেফাজত থেকে ২৭ রাউণ্ড শর্টগানের লিডবল কার্তুজ ও রাবার কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

মো. এনামুল হক (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেক ও জোবেদা খাতুনের ছেলে। বর্তমানে তিনি শাহজালাল উপশহরের বি ব্লকের ২২ নং সড়কের ২৭নং বাসার বাসিন্দা।

আর বোরহান উদ্দিন (৩৫) সুনামগঞ্জ জেলার ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহ ও সরিফুল নেছার ছেলে। তিনি বর্তমানে মেন্দিবাগস্ত গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নং বাসার ফ্ল্যাটের বাসিন্দা এবং এই ফ্ল্যাট থেকেই কার্তুজ জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়েরের পর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...