শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব হস্তান্তর করেছেন নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব হস্তান্তর করেছেন নাদের বখত। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব ভার গ্রহণ করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। তিনি পূর্বে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি শাল্লার ইউএনও এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নানের পিএস হিসেবে সুনামগঞ্জে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের সময় মোহাম্মদ রেজাউল করিম বলেন, “আমি সিলেট ও সুনামগঞ্জে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। এখানকার কৃষ্টি-সংস্কৃতি আমার পরিচিত। তারপরও সুনামগঞ্জ পৌরসভার স্বল্প সময়ে আমি ভালো কিছু করতে চাই।”

তিনি আরও বলেন, “স্বল্প মেয়াদে আমরা জনকল্যাণে যে কাজ করব, তাযেন স্মরণীয় হয়ে থাকে—সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।” দায়িত্ব হস্তান্তরকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...