বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সোনাগাজী তে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে রক্ষা

নিজস্ব প্রতিবেদক | ফেনী: / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২

ফেনীর সোনাগাজী উপজেলায় এক গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা নুর আল সোহান এর বিরুদ্ধে। বিগত বৃহস্পতিবার রাত আনুমানিক প্রায় ৮টার দিকে উপজেলার মাদ্রাসা রোড এলাকায় সুজাপুর এলাকার বাসিন্দা মোঃ মহি উদ্দিন এর স্ত্রী শাইনুর আক্তার ইপতিকা রিকসা দিয়ে বাড়ি যাবার পথে এ ঘটনা ঘটে।

ভোক্তভুগী জানান, ছাত্রদল নেতা তাকে জোরপূর্বক তাকে রিকশা থেকে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে। এ সময় ওই নারী বাধা দিলে তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগীর স্বামী মহি উদ্দিন জানান, এর আগেও অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, কুপ্রস্তাব প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা জরুরি। তারা নারী নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার দাবি জানান।
এ ঘটনার পর সোহান এর ফোন কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...