টঙ্গীর মাদক পল্লী এরশাদ নগরের মাদক সম্রাট দ্বীন ইসলাম ওরফে দিলা (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে।
বুধবার (৫ আগস্ট) রাতে এরশাদ নগর থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানার ওসি।
গ্রেপ্তার দ্বীন ইসলাম ওরফে দিলা (৪৬) এরশাদ নগরের এক নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এরশাদ নগর থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এরশাদ নগরের সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গডফাদার এবং মাদকসম্রাট।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহল করা হচ্ছে।