শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: রাষ্ট্রীয় ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ যুব ইউনিয়নের ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’

অনলাইন ডেস্ক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‘বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। সিলেটের একজন মেয়ে এবং দুলাভাইয়ের শালী হিসেবে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’- এমনটি বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পিংক বাসের নারী চালক এস কে ফাইমা সানজা।

ফাইমার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে নারীদের জন্য পিংক বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ সেবা চালু করেছে বিআরটিসি।

নিজ এলাকার সম্পর্কের সূত্র ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের সিলাম ইউনিয়নের ‘দুলাভাই’ হিসেবে উল্লেখ করে তাঁর কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরেন ফাইমা।

তিনি বলেন, ‘আমার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সিলেট জেলার বা বিভাগের দুলাভাই নন, তিনি আমাদের সিলাম ইউনিয়নের দুলাভাই।’

ফাইমা বলেন, ‘একই ইউনিয়নে আমার বাড়ি। তাই প্রধানমন্ত্রী আমার দুলাভাই। আর দুলাভাইয়ের কাছে শালীদের অনেক দাবি থাকে।’

নিজেদের কাজের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন এই প্রকল্প চালু হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের নিয়োজিত করে নারীদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আরও ভালো সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন তিনি।

বিআরটিসির নারী চালক ফাইমা বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। সিলেটের একজন মেয়ে এবং দুলাভাইয়ের শালী হিসেবে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’

তিনি জানান, বিআরটিসির দোতলা বাস চালানোর মধ্য দিয়ে তাঁর নতুন দায়িত্ব শুরু হয়েছে। হেভি ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি এই সেবায় যুক্ত হতে পেরেছেন।

ভবিষ্যতে মেট্রোরেলসহ আরও বড় পরিসরে নারীদের সেবা দেওয়ার সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি। এ সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানান ফাইমা।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এসব বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর–মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...