শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহে থাকা সিরাজ জেল খেটেছেন একাধিকবার হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার আমার কমনসেন্স বলে, শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও খেলাফতে মজলিস এর নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ নিয়ে এলাকাতে চাঞ্চল্যের তৈরী হয়েছে। গৃহবধূ খাদিজা জাহান নূর জানান, বিগত ২০ জুলাই রাত আনুমানিক ১০.৩০ মিনিটে বাকী ও তার পরিবারের সদস্যরা খাদিজাকে কানাডার ইমিগ্রেশন-সংক্রান্ত কাগজে স্বাক্ষর এবং বাংলাদেশে তার ব্যবসা ও সম্পত্তির জন্য পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাপ দেন।

খাদিজা এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে তার চুল কেটে দেওয়া হয়। প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পরে তাকে চিকিৎসার জন্য ক্লিনিকে নেওয়া হয়।

উল্লেখ যে, খাদিজাকে বিগত ২৫ অক্টোবর, ২০২১ সালে বিবাহ করেন বাকী। বিয়ের পর খাদিজা কানাডা চলে যান। কিন্তু তিনি পরিবার এর সাথে সময় কাটানোর জন্য গত জুন ২৮,২০২২ সালে বাংলাদেশে আসেন খাদিজা। এ বিষয়ে খাদিজা জানান, বাকীর সঙ্গে বিয়ের পর থেকেই তিনি বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তার অভিযোগ, বিয়ের পর বাকী ও তার পরিবারের সদস্যরা তার পোশাক, চলাফেরা ও ব্যবসার ওপর নানা বিধিনিষেধ আরোপ করেন এবং তাকে হিজাব-নিকাব পরতে বাধ্য করেন।

ঘটনার পর খাদিজা পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত বা মামলা করার পরিবর্তে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয় বলে তার অভিযোগ। পরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে জনাব বাকীকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানার একটি জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...