শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে

ডেস্ক রিপোর্ট / ২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে গোপনে এক নারীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে রাতে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মো. রাসেল হক (২৬) এবং একই ইউনিয়নের ছলিয়াপাড়া এলাকার মো. বাবু হোসেন (২৭)। এ ঘটনায় আবেশ (২৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। গত ৫ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে রাসেল হক ওই নারীকে হোয়াটসঅ্যাপে কল ও বার্তা দিয়ে জানান, তাঁর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করা হয়েছে। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দেন তিনি।

এজাহারে আরও অভিযোগ করা হয়, পরদিন ৬ অক্টোবর বিকেল ৫টার দিকে রাসেল ওই নারীকে ফোন করে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বাদীর অভিযোগ, বাবু হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোপন ভিডিও ধারণ করা হয়। পরে তা আবেশের কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তিনজন পরস্পরের যোগসাজশে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে মানসিকভাবে চাপে রাখছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাদের আদালতে তোলা হলে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...