শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: রাষ্ট্রীয় ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ যুব ইউনিয়নের ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী

ডেস্ক রিপোর্ট / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ডাকাতদের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় সড়কের ওপর পাথর ফেলে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। তবে মাদানীর গাড়ি থেকে কোনো মালামাল খোয়া যায়নি।

ওয়াজ মাহফিল শেষে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার মুখে পড়েন রফিকুল ইসলাম মাদানী। পরিস্থিতি জানিয়ে তিনি তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে সহায়তা চান।

ফেসবুক লাইভে মাদানী জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। তাঁদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি।

মাদানীর ভাষ্য অনুযায়ী, তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন। এতে তাঁরা ডাকাতদের কবল থেকে রক্ষা পান। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তিনি জানান।

ঘটনার পর সোনারগাঁ থানা-পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

 তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


আরো সংবাদ পড়ুন...